মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতে ট্রানজিটে আটকে থাকা কয়েকজন বাংলাদেশি যাত্রী দূতাবাসের সহায়তায় দেশের পথ ধরেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) তাদের যাত্রা শুরু হয়।
আমেরিকা, লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটে কুয়েত হয়ে দেশে আসছিলেন তারা। ২৮ ফেব্রুয়ারি থেকে সেখানে আটকা পড়ায় যাত্রা অনিশ্চিত হয়ে পড়লে এগিয়ে আসে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, যাত্রীদের জন্য সৌদি আরবের ট্রানজিট ভিসা জোগাড় করে দেশে পাঠানোর ব্যবস্থা হয়েছে। রিয়াদ বা দাম্মাম বিমানবন্দর থেকে তারা বাংলাদেশে যেতে পারবেন।






