শুক্রবার (২০ মার্চ) কুয়েতে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আগের ঘোষণা অনুযায়ী এবার কেবল নিয়মিত জুমার নামাজ হয় এমন মসজিদগুলোতে সকাল ৬টা ৮ মিনিটে জামাত হয়।
বড় জমায়েত এড়াতে বর্তমান নিরাপত্তা ও আঞ্চলিক পরিস্থিতিতে এ বছর দেশের প্রধান দুই মসজিদে ঈদের জামাত হয়নি; মসজিদ দুটি হলো গ্রান্ড মসজিদ ও বিলাল বিন রিবাহ মসজিদ।
আয়োজন সীমিত হলেও মসজিদগুলোতে মুসল্লির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবাসী ও স্থানীয় মুসল্লিরা পরিবার নিয়ে নামাজ পড়ে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।






