কুয়েতের আকাশপথ আবার চালু হওয়ায় সেখানকার প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরব হয়ে ভ্রমণের বিশেষ এন্ট্রি পারমিটের সুযোগ শুক্রবার (১ মে) বন্ধ হয়েছে। দেশটিতে বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিটি প্রকাশ হয় বৃহস্পতিবার (৩০ এপ্রিল)। এতে বলা হয়, কুয়েত সরকার আকাশপথ খুলে দেওয়ার পর বিভিন্ন এয়ারলাইনস সেখান থেকে নানা গন্তব্যে নিয়মিত সরাসরি ফ্লাইট চালাচ্ছে।

এ কারণে ১ মে থেকে সৌদি এন্ট্রি পারমিটের ব্যবস্থা করার সব কাজ বন্ধ রাখবে দূতাবাস।

যারা এর আগে আবেদন করে পারমিট হাতে পেয়েছেন, তাদের ক্ষেত্রে ব্যতিক্রম থাকছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তারা নির্ধারিত দিনে সৌদি আরব হয়েই গন্তব্যে যেতে পারবেন।