অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সহকর্মীকে হারানোর বেদনায় পুরোনো স্মৃতিতে আবেগাপ্লুত হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল খানকে স্মরণ করেছেন এই অভিনেতা।

পোস্টে চঞ্চল চৌধুরী লেখেন, ‘সোহেল ভাই…..!!!! পরলোকে শান্তিতে থাকুন!!! আপনাকে নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভীড় জমাচ্ছে।’

চঞ্চল চৌধুরী ও সোহেল খান একসঙ্গে বহু নাটকে কাজ করেছেন। সহকর্মীর মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে পরিচালক মো. ইকবাল জানান, সোহেল খানের মৃত্যুর পর সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে। তাঁর মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Source: জাগো নিউজ২৪