গুলশানে পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁ থেকে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সেখানে গোপন বৈঠক চলার সময় তাঁদের ধরা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), নান্নু মিয়া (৩৮), সজল আহমেদ (২৯), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), আমিনুর রহমান (৪২) ও ইব্রাহিম হোসেন (৩৩)।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ প্লাজার পঞ্চম তলার রেস্তোরাঁটিতে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল।’ তাঁদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।






