দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম গণমাধ্যমে এলেও তিনি বিষয়টি জানেন না। রোববার (৯ আগস্ট) রাতে বার্তা দিয়ে এ কথা জানান শায়রুল কবির খান, যিনি দলের মিডিয়া সেলের সদস্য।

তার ভাষ্য, মহাসচিবকে জানানোর পর তিনি বলেছেন, এ নিয়ে তার কিছু জানা নেই; দল থেকেও তাকে কিছু বলা হয়নি।