নাশকতার মামলায় আইভি খাতুন নুপুর নামে বগুড়া জেলা যুব মহিলা লীগের এক সাবেক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ; তিনি সংগঠনটির সাবেক সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বগুড়া সিটি করপোরেশনের কার্যালয় থেকে পুলিশ তাকে ধরে। নুপুর ওই করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মী।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, নুপুরের নামে নাশকতার মামলা আছে এবং আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিনি মোবাইলে যোগাযোগ রাখছিলেন; আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হবে।