প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী বিভাগের প্রতিটি জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বৈঠকটি হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ভাষ্য, সাংগঠনিক বিষয়ে দলের চেয়ারম্যানের ধারাবাহিক বৈঠকেরই অংশ এটি। বৈঠকে ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও রুহুল কবির রিজভী, যিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।