জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান; তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এ অধিবেশন চেয়েছেন তিনি। শুক্রবার (১৪ আগস্ট) পাঠানো চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও গেছে।

চিঠিতে বলা হয়, লাগামহীন লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ, শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য বড় ক্ষতির মুখে; জ্বালানি সংকটের প্রভাবে নিত্যপণ্যের দাম বেড়েছে, আইনশৃঙ্খলারও চরম অবনতি হয়েছে, যা মানুষকে গভীর অনিশ্চয়তায় ফেলছে।

শফিকুর রহমান লেখেন, জনপ্রতিনিধি হিসেবে এ সময় তারা চুপ থাকতে পারেন না, সংসদে অর্থবহ আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান খোঁজা জরুরি। তাই অবিলম্বে বিশেষ অধিবেশন ডাকতে তিনি রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।