ঝালকাঠির নলছিটি পৌর এলাকা থেকে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা জলিলুর রহমান আকন্দকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের ভাষ্য, তিনি নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জান সোহাগ গ্রেপ্তারের খবর নিশ্চিত করে জানান, রাজনৈতিক একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।






