বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি দিয়েছে দলটি। শুক্রবার (১৪ আগস্ট) সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচি অনুযায়ী শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলায় দলীয় কার্যালয় বা স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এসব আয়োজনে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেবেন।

কেন্দ্রীয়ভাবে শনিবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল হবে, যেখানে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।