ঝালকাঠির নলছিটি উপজেলায় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে এ অভিযান বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) তৌহিদুজ্জান সোহাগ।
তারা হলেন নজরুল ইসলাম মোল্লা (কৃষক লীগের সুবিদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক), মো. শামসুল আলম মল্লিক (আওয়ামী লীগের কুলকাঠি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক), আব্দুল মালেক মোল্লা (আওয়ামী লীগের দপদপিয়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি) এবং মো. জলিলুর রহমান আকন্দ (আওয়ামী লীগের নলছিটি উপজেলা শাখার প্রচার সম্পাদক)।
পুলিশের ভাষ্য, দিনটিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করে বিশেষ অভিযান চলছে; গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।






