বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাস পূর্ণ হওয়ায় বুধবার (১৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে সরকারকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহাম্মেদ।
কয়েকশ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে হাকিম চত্বর ও মধুর ক্যান্টিন হয়ে আবার রাজপথে ফেরে।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাজু আহাম্মেদ বলেন, গত ছয় মাসে সরকারের সাফল্য, অর্জন ও কাজকে স্বাগত জানাতেই এ কর্মসূচি। ক্যাম্পাসে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ রক্ষা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে ছাত্রদল সব সময় মাঠে সক্রিয় থাকবে বলেও জানান তিনি।






