বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। শনিবার (২২ আগস্ট) সকালে ধানমন্ডিতে রিজভীর বাসভবনে গিয়ে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংগঠনটির সদ্য সাবেক সদস্যসচিব আব্দুর রহিম। সঙ্গে ছিলেন সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাশার, জাকির হোসেন খান, অধ্যক্ষ সেলিম মিয়া, জাহাঙ্গীর আলম সানি, ওমর ফারুক পাটোয়ারী ও কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া।
এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির, দক্ষিণের সদস্যসচিব কেএম সোহেল রানা, দুই সাবেক কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম সিকদার ও হাজী আনোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।






