রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন ড. আবদুল মঈন খান। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনের সংসদ সদস্য।

নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলেই মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত মন্ত্রণালয়টি মির্জা ফখরুলের হাতে ছিল।

মঈন খান ২০০৯ সাল থেকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ২০২৬ সালের নির্বাচনে নরসিংদী-২ থেকে জয়ের পর তিনি পরিকল্পনা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান।

বিএনপি সরকারের সময় তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন ২০০১ সালে, আর বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত। অর্থনীতি, প্রশাসন ও রাষ্ট্র পরিচালনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।