প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নবনিযুক্ত সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।
ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির বহু নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে ছিলেন বরিশাল জেলা ও মহানগর বিএনপি, স্বপনের নির্বাচনী এলাকা গৌরনদী-আগৈলঝাড়া ও আশপাশের উপজেলার আহ্বায়ক, সদস্যসচিবসহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতারা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মীরা।






