স্বতন্ত্র এমপি রুমিন ফারহানার মধ্যে নাকি শেখ হাসিনার ছায়া দেখছে দুষ্ট লোকেরা—বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফেসবুকের ভেরিফায়েড প্রোফাইলে এমন কথা লিখেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর থেকে কিছু দুষ্ট সমন্বয়ক মজা করে হাসনাত আব্দুল্লাহকে ‘হাসিনার আব্দুল্লাহ’ ডাকতে শুরু করেন। তার দাবি, ডিবি হেফাজতে নাহিদ-আসিফরা যখন মার খাচ্ছিলেন, তখন হাসনাত-সারজিসকে পুকুরপাড়ে জুস খেতে দেখে দুষ্ট পুলিশ সদস্যরাও কানাকানি করতেন।
রাশেদ খাঁনের ভাষ্য, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক আখ্যা দেন, তারপর থেকেই দুষ্ট লোকেরা তার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখছে। চায়ের দোকানে লোকজন বলছে, রুমিন ফারহানা এখন হাসিনা ও আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন এবং সংসদে হাসিনার যোগ্য প্রতিনিধিতে পরিণত হয়েছেন।
পোস্টের শেষে রাশেদ খাঁন লেখেন, এগুলো সবই দুষ্ট লোকের কথা, এর কোনোটিই তার নিজের কথা নয়।






