বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীনের গুয়াংজু শহরে আলোচনা সভা করেছে চায়না বিএনপি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে শহরের একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ নেতা সাখাওয়াত হোসেন কানন, সঞ্চালনায় ছিলেন আসিফ হক রুপু।
কানন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে; ক্ষমতায় আসার ১৫ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে এবং একে একে ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দেখানো পথেই প্রধানমন্ত্রী এগোবেন বলে মন্তব্য করেন তিনি।
সভায় হাসমত আলি মৃধা, মাহাবুবর রশীদ, ওয়ালী উল্লাহসহ চায়না বিএনপির নেতারা বক্তব্য দেন। সাকিল আহম্মেদ শাহিলসহ অনেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।






