বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, মাদ্রাসার শিক্ষার্থীদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ কেউ তুলতে পারবে না। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা উপলক্ষে মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মাদ্রাসার ছাত্ররা ইয়াবা বা গাঁজার মতো মাদক নেয় না; ব্যতিক্রম ছাড়া তাদের ঠোঁটে সিগারেটও চোখে পড়বে না।
দেশবাসীর উদ্দেশে জামায়াত আমির অভিযোগ করেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হওয়ায় ১১ দলকে রাজপথে নামতে হচ্ছে, আর সংসদের ভেতরে ও রাজপথে বিরোধী দল সমান সক্রিয় থাকবে। কওমি শিক্ষার মান বাড়াতে সরকার আন্তরিক নয় বলেও অভিযোগ তোলেন তিনি।






