জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে সেখানে গিয়ে তাঁর খোঁজ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
চিকিৎসক ও পরিবারের লোকজনের কাছ থেকে প্রতিমন্ত্রীর অবস্থা জেনে তাঁর দ্রুত সেরে ওঠার কামনা করেন রিজভী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা এবং দলের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন।
শুক্রবার সকালে ঢাকা থেকে নির্বাচনী এলাকা জয়পুরহাটে যাচ্ছিলেন আবুল বারী; পথে তাঁকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়লে তিনি ও তাঁর স্ত্রী নাজমা আরা বেগম আহত হন। প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়। ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, প্রতিমন্ত্রীর দুই পায়ে ও বুকে চোট লেগেছে।






