প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন শায়রুল কবির খান। তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে আমন্ত্রণপত্র পাঠায়। বিষয়টি নিশ্চিত করে তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর প্রেস বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

শায়রুল কবির খান বলেন, জাতিসংঘে যাওয়ার চেয়েও তার কাছে বড় আশীর্বাদ দেশ ও দলের স্বার্থে সাংবাদিকদের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্ব ও ভালোবাসা। এই আস্থা ধরে রাখতে সবার দোয়া চান তিনি।