ডেঙ্গু ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রবিবার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দুই দিনের এই কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জনসচেতনতা বাড়ানো ও পরিবেশ পরিষ্কার রাখতে দেশজুড়ে তিন মাসের ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ চলছে, যার অংশ হিসেবেই শিক্ষাপ্রতিষ্ঠানে এই বিশেষ উদ্যোগ।
কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মশার প্রজননস্থল খুঁজে ধ্বংস, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা ও শিক্ষার্থীদের সচেতন করা হবে। এতে শিক্ষাঙ্গন মশার প্রজননমুক্ত ও নিরাপদ থাকবে বলে আশা সংগঠনটির।
কর্মসূচিটি ঘোষণা করেছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।






