প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শারীরিক অবস্থার ফলোআপ চেকআপ করাতে মালয়েশিয়া গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তার পরীক্ষা হবে, চিকিৎসকসহ সব প্রস্তুতি আগেই সারা হয়েছে। স্ত্রী আফরোজা আব্বাস এবং ছেলে মির্জা ইয়াসীর আব্বাসও তার সঙ্গে গেছেন।

তার আরোগ্যের জন্য পরিবার দেশবাসীর দোয়া চেয়েছে বলেও জানান সোহেল। প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসার পর ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন মির্জা আব্বাস।