জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এসএম রাগীব সামাদকে আঙুল উঁচিয়ে শাসিয়েছেন, ঘাড় ধরে বের করে দেবেন বলেও হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমানবন্দরে ধারণ করা একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, পরিচালক কোনো কাজ করেন না, তদবির করে পদ নিয়েছেন; ‘আই অ্যাম চ্যালেঞ্জ ইউ’ বলেও শাসান তিনি। মারধরের হুমকির পাশাপাশি কর্মকর্তাদের বারবার প্লিজ বলা নিয়েও ক্ষোভ ঝাড়েন।

জামায়াতের অন্য নেতারা তখন তাঁকে থামাতে চেষ্টা করেন।