রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি আলমগীর হোসেন (৪০) গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবীপুর মোড় থেকে তাকে ধরার পর শুক্রবার (২ অক্টোবর) দুপুরে রাজশাহীর আদালতে পাঠায় পুলিশ।

আলমগীরের বাড়ি দুর্গাপুর পৌরসভার হরিপুর গ্রামে, বাবা আবুল হোসেন। তিনি ২০২০ সালে দুর্গাপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীরকে ধরা হয়েছে; তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন বলেও নিশ্চিত করেন ওসি।