সাবলেট বাসার ভাড়া ও বিল নিয়ে বিরোধে দুই দফা হাতাহাতির জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকর্মীকে বহিষ্কার করেছে সংগঠনটি।

শনিবার (৩ অক্টোবর) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাখার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক ও কর্মী রাসেল খন্দকারকে বহিষ্কার করা হয়েছে।

শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়কের পদ থেকে এবং রাসেল খন্দকারকে প্রাথমিক সদস্যপদ থেকে সরানো হয়েছে। আদেশটি অনুমোদন করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সংশ্লিষ্টদের ভাষ্য, গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগানে ওই বাসার ভাড়া ও বিল নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল।