ইস্তাম্বুল ইউনিভার্সিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে চার দিনের সফরে তুরস্ক যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সম্মেলনটির নাম ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’।
বুধবার (৭ অক্টোবর) সকালে ঢাকা ছেড়ে সম্মেলন শেষে সৌদি আরবে ওমরাহ পালন করে ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা।
সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে ইস্তাম্বুল ইউনিভার্সিটি ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)। এবারের প্রতিপাদ্য বাংলাদেশ ২.০-এর সংস্কার নিয়ে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি ও তুরস্ক-বাংলাদেশ সহযোগিতার নতুন দিগন্ত; বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকেরা এতে অংশ নেবেন।






