ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ যোগ দিতে বুধবার (৭ অক্টোবর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্ক রওনা হয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিমানবন্দরে তাকে বিদায় জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি)।

সিপিএসআর (সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ) ও ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগের এ আয়োজনের মূল আলোচ্য বাংলাদেশ ২.০-এর সংস্কার নিয়ে নানা দৃষ্টিভঙ্গি এবং দুই দেশের সহযোগিতার নতুন সম্ভাবনা; শিক্ষাবিদ, গবেষক ও কূটনীতিকসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে যোগ দেবেন। সম্মেলন শেষে শফিকুর রহমান সৌদি আরবে ওমরাহ পালন করবেন এবং সূচি অনুযায়ী আগামী ১১ অক্টোবর সকালে দেশে ফিরবেন।