যত ডিসেম্বরই আসুক, শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না—প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন এমন মন্তব্য করেছেন। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নৈতিক পতন ঘটেছে বলেও দাবি তার।
মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় শুক্রবার (৯ অক্টোবর) সকালে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, শেখ হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের কারও নেই; ভারতে পালানো দলটি ফাঁসির দড়িতে ঝুলতে ফিরবে—এমন কথা পাগল ছাড়া কেউ বিশ্বাস করে না।






