সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে ঘটনার দায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপিয়ে তিনি লেখেন ‘শেইম...’।
পোস্টে শেখ হাসিনাকে পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট আখ্যা দিয়ে জামায়াত আমির অভিযোগ করেন, তিনি সুদূর যুক্তরাষ্ট্রেও তাঁর সন্ত্রাসীদের উসকানি দিয়ে যাচ্ছেন; ড. ইউনূসের সঙ্গে লেলিয়ে দেওয়া লোকজনের অপকর্মের দায় তাঁরই। দেশ থেকে পালিয়েও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে তাঁরা নিজেদের পরিচয় বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে সরকারের দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলেও পোস্টে উল্লেখ করেন শফিকুর রহমান।






