মালয়েশিয়ায় প্রায় এক মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টায় স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাসকে নিয়ে তিনি ফেরেন।

তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ।

ফলোআপ চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়া গিয়ে তিনি প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ছিলেন। এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসার পর ২ সেপ্টেম্বর তিনি দেশে ফিরেছিলেন।

গত ১১ মার্চ ইফতারের সময় জ্ঞান হারানোর পর এভারকেয়ার হাসপাতালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। দ্রুত অস্ত্রোপচার শেষে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, দেড় মাস পর সেখান থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে।