নড়াইলের লোহাগড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোপন খবরে অভিযান চালিয়ে তাকে ধরে লোহাগড়া থানা-পুলিশ।
তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা (নম্বর ১৭, জিআর ১৮৫/২৬) আছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া সেরে তাকে আদালতে পাঠানো হবে।






