বিটিভিতে নিয়োগ নিয়ে একটি ছবি শেয়ার করে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিশেষায়িত ম্যাগাজিন জবানের সম্পাদক রেজাউল করিম রনি। মঙ্গলবার (২০ অক্টোবর) ফেসবুকে পোস্টটি দেন তিনি।
রনি লেখেন, দেশ চালাচ্ছে বিএনপি, অথচ জামায়াত-শিবির (জাশি) ও এনসিপি তাকে একের পর এক জায়গায় নিয়োগ দিয়ে যাচ্ছে। একে নিজের সৌভাগ্য আখ্যা দিয়ে তিনি লেখেন, তার চাকরি নিয়ে তার চেয়ে তাদের চিন্তাই বেশি।
তার ভাষ্য, তারা যেভাবে সকাল-বিকেল ফেসবুকে সরকার বানিয়ে ফেলে, সেভাবে যখন-তখন তাকেও নিয়োগ দিয়ে দেয়। এসব দেখে তার মনে প্রশ্ন জেগেছে, ‘মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’।
উত্তর জানা নেই জানিয়ে পাঠকেরা যা ভালো মনে করেন, সেটিকেই উত্তর ধরতে বলেন রনি।






