
বাংলাদেশ
রাতভর পদত্যাগের খবর নাকচ, সকালে ঘোষণার কথা জানালেন ইশরাক
রোববার রাতে পদত্যাগের নির্দেশের খবরকে গুজব বলে একাধিক বার্তা দিয়েছিলেন ইশরাক হোসেন। সোমবার সকালে তিনিই জানালেন, দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন।
প্রবাসী ভাই · ২২ অক্টোবর, ২০২৬

রোববার রাতে পদত্যাগের নির্দেশের খবরকে গুজব বলে একাধিক বার্তা দিয়েছিলেন ইশরাক হোসেন। সোমবার সকালে তিনিই জানালেন, দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন।

রোববার রাতে বিটিভির স্ক্রলে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। ইশরাকের দপ্তর খবরটিকে অসত্য বলেছে।

বিটিভিতে নিয়োগসংক্রান্ত একটি ছবি শেয়ার করে জামায়াত-শিবির ও এনসিপিকে নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন জবানের সম্পাদক রেজাউল করিম রনি।