মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব রেখে পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ অক্টোবর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে ১০ পৃষ্ঠার এ কমিটির কথা জানানো হয়, যার স্মারক নম্বর এনসিপি/কেন্দ্র/২০২৬-২৭/০২।

দলের ভাষ্য, সাংগঠনিক কাজে গতি আনা ও কেন্দ্রীয় নেতৃত্ব ঢেলে সাজানোর লক্ষ্যে কমিটিটি অনুমোদন করা হয়েছে; এতে সাধারণ সম্পাদকের সমতুল্য পদ হলো সদস্যসচিব। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ, আর সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মো. সারজিস আলম।

যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ২৪ জনকে। তাঁরা হলেন সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, আলী আহসান জুনায়েদ, অ্যাড. আবদুল্লাহ আল আমিন, আব্দুল হান্নান মাসউদ, ড. আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত, আকরাম হুসাইন, মনিরা শারমিন, ডা. মাহমুদা আলম মিতু, ব্যারিস্টার সানি আবদুল হক, নুসরাত তাবাসসুম, অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন, মাহবুব আলম, সুলতান মোহাম্মদ জাকারিয়া, মাওলানা আশরাফ মাহাদী, এহতেশাম হক, জাবেদ রাসিন, প্রীতম দাশ, দিলশানা পারুল, ইসহাক সরকার, এ.কে. ফ্লোরা ও তারেক এ আদেল।

ছয় যুগ্ম সদস্যসচিব হলেন এস.এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), নাহিদা সারোয়ার নিভা, মো. নিজাম উদ্দিন, মো. আতাউল্লাহ ও ফরিদুল হক। বিষয়ভিত্তিক সম্পাদকদের মধ্যে আছেন তাহসীন রিয়াজ (আন্তর্জাতিক), সাদিয়া ফারজানা দিনা (দপ্তর), অ্যাড. জহিরুল ইসলাম মুসা (আইন), জয়নাল আবেদীন শিশির (প্রচার), ফয়সাল মাহমুদ শান্ত (শিক্ষা), অ্যাড. হুমায়রা নূর (নারী বিষয়ক), মোল্লা মোহাম্মদ ফারুক এহসান (কর্মসূচী ও পরিকল্পনা), সাঙ্গফতা বুশরা মিশমা (পরিবেশ ও জলবায়ু), অ্যাড. মনজিলা ঝুমা (স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক), ইয়াসির আরাফাত (মিডিয়া), মাওলানা সানাউল্লাহ খান (ধর্ম), মশিউর রহমান (গণশিক্ষা বিষয়ক), লুৎফর রহমান (সংস্কৃতি), অ্যাড. আলী নাছের খান (শ্রম বিষয়ক), সাইয়েদ জামিল (সাহিত্য ও প্রকাশনা) এবং রাশেল উল আলম (তথ্য-প্রযুক্তি)।

অন্য সম্পাদকেরা হলেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ (প্রবাসী কল্যাণ বিষয়ক), অ্যাড. আরমান হোসাইন (মানবাধিকার), অ্যাডভোকেট শাকিল আহমাদ (সমাজকল্যাণ), ইশতিয়াক আকিব (তথ্য ও গবেষণা), প্রকৌশলী নাবিলা তাসনিদ (বিজ্ঞান ও প্রযুক্তি), আবদুল্লাহ আল ফয়সাল (অর্থ ও পরিকল্পনা), মাজিদুর রহমান (শিল্প ও বাণিজ্য), মো. রাসেল মোল্লা (সমবায় ও পল্লী উন্নয়ন), আহনাফ সাইদ খান (ক্রীড়া), তামিম আহমেদ (জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক), আবু সাঈদ লিওন (ত্রাণ ও দুর্যোগ বিষয়ক), মোহাম্মদ মিরাজ মিয়া (যুব ও কর্মসংস্থান), ডা. জাহেদুল ইসলাম (মানবসম্পদ উন্নয়ন বিষয়ক), এম.এম. শোয়াইব (প্রশিক্ষণ), আরিফুর রহমান তুহিন (টেকসই উন্নয়ন বিষয়ক) ও সাদ্দাম হোসেন (বেসরকারি পেশাজীবী বিষয়ক)। বেশ কয়েকটি সম্পাদকীয় পদে এক বা একাধিক সহ-সম্পাদকও রাখা হয়েছে।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন সাইফুল্লাহ হায়দার (ঢাকা বিভাগ-উত্তর), আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন (ঢাকা বিভাগ-দক্ষিণ), নাভিদ নওরোজ শাহ্ (চট্টগ্রাম বিভাগ-উত্তর), এ.এস.এম. সুজাউদ্দীন (চট্টগ্রাম বিভাগ-দক্ষিণ), ইমরান ইমন (রাজশাহী), ডা. মো. কামরুল ইসলাম দর্পণ (রংপুর), প্রকৌশলী কামরুল আরিফ (সিলেট), শাহরিন ইরা (খুলনা), ড. শামীম হামিদী (বরিশাল) ও মিয়াজ মেহরাব তালুকদার (ময়মনসিংহ)। প্রতিটি বিভাগে একজন করে সহ-সাংগঠনিক সম্পাদকও দেওয়া হয়েছে।

প্রবাসী শাখা বা ডায়াসপোরার সাংগঠনিক সম্পাদক হয়েছেন তানজিল মাহমুদ, রাফে সালমান রিফাত, তারেক রেজা ও আয়মান রাহাত; সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন আলিফ, রিদওয়ান হোসেন অক্ষর, আলমগীর চৌধুরী আকাশ ও জসিম উদ্দিন। এর বাইরে কমিটিতে ১৯ জন সহ-সম্পাদক এবং ৫৮ জন কেন্দ্রীয় সদস্য রয়েছেন, যাঁদের মধ্যে আছেন অধ্যাপক এম.ই.এইচ. আরিফ, প্রফেসর জার্জিস কাদির চৌধুরী, বিপিন জ্যোতি চাকমা ও গোপীনাথ ত্রিপুরা।