
জানাজা ও দাফনের অধিকার ন্যূনতম মানবাধিকার, পিরোজপুরে বাধার নিন্দা নাহিদ ইসলামের
জানাজা পড়া ও লাশ দাফনের অধিকার যেকোনো মানুষের ন্যূনতম মানবিক ও ধর্মীয় অধিকার বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে তিনি পিরোজপুরে লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানান।














