নিষিদ্ধ সংগঠনের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরের খুলশীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরের পশ্চিম খুলশীর জালালাবাদ টাওয়ার মোড় থেকে মিছিলটি বের করা হয়।
পরে খুলশী থানা এলাকা প্রদক্ষিণ করে ওয়ারলেস মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মানিক।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ কামাল, হুমায়ুন কবির মিজান ও মোহাম্মদ কাজল। এছাড়া খুলশী থানা যুবদল নেতা মো. সালাউদ্দিন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইয়াসিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোহাম্মদ শাহজাহান এবং যুবদল নেতা মো. রাশেদ, মোহাম্মদ কালাম ও মোহাম্মদ আরিফ উপস্থিত ছিলেন।
এছাড়া ১৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. সবুর, ছাত্রদল নেতা মোহাম্মদ রবিউল, যুবদল সদস্য মোহাম্মদ কবিরসহ স্থানীয় নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
Source: জাগো নিউজ২৪






