দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপের কুইন্সটাউনে একটি দোকানে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন, আহত আরেকজন হাসপাতালে ভর্তি। নিউজ নেক্সাস এসএ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৩টার দিকে (স্থানীয় সময়) আগুন লাগার সময় তারা দোকানের ভেতরে ঘুমাচ্ছিলেন।

নিহতরা নারায়ণগঞ্জ সদরের আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এবং বক্তাবলী ইউনিয়নের রামনগরের বাসিন্দা। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।