
বাংলাদেশ ও বিশ্ব
গোপালগঞ্জে হামলায় আহত চিকিৎসককে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক
প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামলায় আহত চিকিৎসক ডা. অসীম কুমার ধারের শারীরিক অবস্থার খোঁজ নিতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই সাক্ষাৎকালে তিনি আহত চিকিৎসকের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
প্রবাসী ভাই · ২৭ নভেম্বর, ২০২৬

