
বাংলাদেশের দিকে কুদৃষ্টি দিলে চুপ করে বসে থাকব না: ইশরাক হোসেনের হুঁশিয়ারি
ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের 'বাংলাদেশ দখল' সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, দেশের মাতৃভূমির দিকে কুদৃষ্টি দিলে চুপ করে বসে থাকবে না বাংলাদেশের মানুষ। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি মাঠের রাজনীতিতে জবাব দেওয়া হবে।





