
বাংলাদেশ ও বিশ্ব
বোয়ালখালীতে ঘরের দরজা আটকে আগুন, দগ্ধ বৃদ্ধ হাসপাতালে
চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের দরজা বাইরে থেকে লোহার চেইন দিয়ে আটকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দগ্ধ হয়েছেন ৬১ বছর বয়সী আজিজুল হক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জায়গা বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
প্রবাসী ভাই · ২৯ নভেম্বর, ২০২৬

