
বাংলাদেশ ও বিশ্ব
ময়মনসিংহে পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ
ময়মনসিংহের ভালুকায় পি.এ নিট কম্পোজিট গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সাত শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। উৎপাদন বন্ধ করে শ্রমিকদের ছেড়ে দেওয়া হচ্ছে।
প্রবাসী ভাই · ২৭ নভেম্বর, ২০২৬

