২৯ দিনের ব্যবধানে দুই দফায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২ নভেম্বর) রাত ১০টায় রাজধানীতে দলটির কার্যালয়ের নিচে, রূপায়ন ট্রেড সেন্টারের সামনে মূল সড়কে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সোমবার রাতে এনসিপির ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই জরুরি সংবাদ সম্মেলনের তথ্য জানানো হয়। স্ট্যাটাসে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত থাকবেন।
এনসিপির কার্যালয়ের নিচে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে মূল সড়কে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে ওই স্ট্যাটাসে উল্লেখ করা হয়।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






