রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার আভাস রয়েছে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
রোববার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে। সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৩ মিনিটে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে আবহাওয়া অধিদপ্তরের তথ্যে উল্লেখ করা হয়েছে।
Source: জাগো নিউজ২৪






