কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খানকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেফতার হওয়া রানা তাজউদ্দিন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।
বুধবার (১৮ নভেম্বর) এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
এসআরবির এই কর্মকর্তা জানান, কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা রানা তাজউদ্দিন খানকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গ্রেফতার করেছে।
জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে রাজধানীর নিকেতনে নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
Source: জাগো নিউজ২৪






