জামালপুরের ঐতিহ্যবাহী জিল বাংলা সুগার মিলের ৬৯তম আখমাড়াই মৌসুমের উদ্বোধন হচ্ছে আজ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ডোঙায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে ২০২৬-২৭ মৌসুমের মাড়াই কার্যক্রম শুরু হবে।
এ মৌসুমের জন্য মিল কর্তৃপক্ষ ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের।
মিলের জিএম (কৃষি) আলাউদ্দিন জানান, এবার প্রায় ৮৬ দিন মিলের মাড়াই কার্যক্রম চলবে। এ মৌসুমে ৫ হাজার ৫১০ একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ মাড়াই ও চিনি উৎপাদনের মাধ্যমে মৌসুমের কার্যক্রম সম্পন্ন করতে প্রস্তুতি নিয়েছে মিল কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: জাগো নিউজ বাংলাদেশের প্রতিবেদন
Source: জাগো নিউজ২৪






