পাকিস্তানের লাহোরে অবস্থিত জাতীয় স্মৃতিস্তম্ভ মিনার-ই পাকিস্তান পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শনিবার (২৮ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের সঙ্গে নৈশভোজ ও সৌজন্য সাক্ষাৎ করেন স্পিকার। গত ২৩ নভেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন হাফিজ উদ্দিন আহমদ।

এ সফরে স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

Source: জাগো নিউজ২৪