বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে আরও ৬৭৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৮ নভেম্বর) ২৪ ঘণ্টার এই অভিযানের ফলাফলে এসব তথ্য জানানো হয়।

একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৩১১ জনকে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৫ সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।

অভিযানে নিয়মিত মামলায় ৬১ জন, আগের মামলায় ১০০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরোয়ানামূলে ১০৯ জন ও সাজা পরোয়ানামূলে ১৩ জনকে গ্রেফতার করা হয়।

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার করা হয়েছে ৭০ জনকে। এর মধ্যে মাদক মামলায় ৩২ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৮ জন মাদক ব্যবসায়ী রয়েছেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড আদায় করা হয়েছে ৩ হাজার ৭০০ টাকা। মাদকদ্রব্য-সংক্রান্ত ২৪টি মামলা করা হয়েছে।

অভিযানে ২৫ হাজার ১৪৫ ইয়াবা, পাঁচটি ট্যাপেনটাডল ট্যাবলেট, ৫৭ কেজি ৬৬০ গ্রাম গাঁজা, ৬০ লিটার চোলাই মদ, এক বোতল বিদেশি মদ ও ১৩৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৫ সদস্যের মধ্যে চট্টগ্রামে ৩৬ জন, কক্সবাজারে ছয়জন, কুমিল্লায় ২০ জন, ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, চাঁদপুরে পাঁচজন, নোয়াখালীতে ১১ জন, ফেনীতে তিনজন, লক্ষ্মীপুরে ছয়জন, খাগড়াছড়িতে দুজন ও বান্দরবানে একজন রয়েছেন।

অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩১১ জনের মধ্যে ১৬৫ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৪৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৫৯ জন কিশোর গ্যাং সদস্য আটক হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৩১ জন, কক্সবাজারে ১২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জন, চাঁদপুরে ১৪ জন, নোয়াখালীতে ২৯ জন, লক্ষ্মীপুরে ২৯ জন, রাঙ্গামাটিতে চারজন, খাগড়াছড়িতে পাঁচজন ও বান্দরবানে ১২ জনকে আটক করা হয়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪