সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নগরের খুলশী থানার ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতার ঘটনায় ডা. সেলিম চৌধুরীর সম্পৃক্ততা থাকতে পারে।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
তথ্যসূত্র: জাগো নিউজ ন্যাশনাল।
Source: জাগো নিউজ২৪






