প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিউইয়র্কে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরের কাছে তুর্কি হাউসে এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক।
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় ও বহুমাত্রিক করার অঙ্গীকার করেন দুই নেতা। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে বিদ্যমান সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
তথ্যসূত্র: প্রথম আলো






